empty
 
 
18.09.2023 11:26 AM
USD/JPY পেয়ারের বিশ্লেষণ এবং ট্রেডিংয়ের পরামর্শ, ১৮ সেপ্টেম্বর

USD/JPY পেয়ারের লেনদেনের বিশ্লেষণ এবং ট্রেডিংয়ের পরামর্শ

দিনের শুরুতে যখন MACD লাইনটি শূন্যের উপড়ে উঠেছিল তখন এই পেয়ারের মূল্য 147.60 এর লেভেলে পৌঁছেছিল, যা একটি ক্রয় সংকেত প্রদান করে। এর ফলে 147.95-এর দিকে মূল্য বৃদ্ধি পায়। যাইহোক, এশিয়ান সেশনের সময় সামান্য চাপ এই পেয়ারের মূল্যকে সাইডওয়েজ চ্যানেলের রেঞ্জে ফিরিয়ে এনেছে এবং আরও দর বৃদ্ধির সম্ভাবনা সীমিত হতে পারে, কারণ সামনে ফেডের মিটিং সহ গুরুত্বপূর্ণ ইভেন্ট রয়েছে। ব্যাংক অফ জাপানও বিনিময় হারে হস্তক্ষেপ করতে পারে।

This image is no longer relevant

লং পজিশনের জন্য:

মূল্য 147.76 লেভেলে (চার্টে সবুজ লাইন) পৌঁছালে এটি ক্রয় করুন এবং তারপর মূল্য 148.06 লেভেলে পৌঁছালে টেক প্রফিট সেট করুন। বাজারের বুলিশ প্রবণতার প্রেক্ষাপটে এই পেয়ারের মূল্য বৃদ্ধি পাবে। যাইহোক, কেনার সময়, নিশ্চিত করুন যে MACD লাইনটি শূন্যের উপরে রয়েছে বা এটি থেকে উপরে উঠতে শুরু করেছে।

এছাড়াও মূল্য পরপর দুইবার 147.55 এর লেভেলে পৌঁছানোর পরও USD/JPY পেয়ার কেনার কথা বিবেচনা করতে পারেন, কিন্তু MACD লাইনটি ওভারসোল্ড জোনে থাকতে হবে কারণ শুধুমাত্র এর মাধ্যমেই বাজারদর 147.76 এবং 148.06-এর দিকে বিপরীতমুখী হয়ে যাবে।

শর্ট পজিশনের জন্য:

দাম 147.55 এ পৌঁছালে বিক্রি করুন (চার্টে লাল লাইন) এবং 147.24 লেভেলে পৌঁছালে টেক প্রফিট সেট করুন। কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপের ক্ষেত্রে চাপ ফিরে আসবে। যাইহোক, বিক্রি করার সময়, নিশ্চিত করুন যে MACD লাইনটি শূন্যের নীচে রয়েছে বা এটি থেকে নীচের দিকে নেমে গেছে।

এছাড়াও মূল্য পরপর দুইবার 147.76 এর লেভেলে যাওয়ার পরেও USD/JPY পেয়ার বিক্রি করা যেতে পারে, তবে MACD লাইনটি ওভারবট জোনে থাকতে হবে, কারণ শুধুমাত্র এর মাধ্যমেই বাজারদর 147.55 এবং 147.24-এর দিকে বিপরীতমুখী হয়ে যাবে।

This image is no longer relevant

চার্টে কী আছে:

হালকা সবুজ লাইন - এন্ট্রি প্রাইস যেখানে আপনি USD/JPY কিনতে পারবেন

গাঢ় সবুজ লাইন - আনুমানিক মূল্য যেখানে আপনি টেক-প্রফিট (TP) সেট করতে পারেন বা ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করতে পারেন, কারণ মূল্যের এই স্তরের উপরে আরও বৃদ্ধির সম্ভাবনা নেই।

হালকা লাল লাইন - এন্ট্রি প্রাইস যেখানে আপনি USD/JPY বিক্রি করতে পারবেন

গাঢ় লাল লাইন - আনুমানিক মূল্য যেখানে আপনি টেক-প্রফিট (TP) সেট করতে পারেন বা ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করতে পারেন, কারণ এই স্তরের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।

MACD লাইন - বাজারে এন্ট্রি করার সময়, ওভারবট এবং ওভারসোল্ড জোন দ্বারা পরিচালিত হওয়া গুরুত্বপূর্ণ।

গুরুত্বপূর্ণ: নতুন ট্রেডারদের বাজারে প্রবেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় খুব সতর্কতা অবলম্বন করতে হবে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের আগে, মূল্যের তীব্র ওঠানামা এড়াতে বাজারের বাইরে থাকাই ভাল। আপনি যদি সংবাদ প্রকাশের সময় ট্রেড করার সিদ্ধান্ত নেন, তাহলে ক্ষতি কমাতে সর্বদা স্টপ অর্ডার দিন। স্টপ অর্ডার না দিয়ে, আপনি খুব দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট হারাতে পারেন, বিশেষ করে যদি আপনি মানি ম্যানেজমেন্ট ব্যবহার না করেন এবং বড় ভলিউমে ট্রেড করেন।

এবং মনে রাখবেন সফলভাবে ট্রেড করার জন্য আপনার ট্রেডিংয়ের একটি স্পষ্ট পরিকল্পনা থাকতে হবে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে ট্রেডিংয়ের স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত একজন দৈনিক ট্রেডারের জন্য সহজাতভাবে ক্ষতির কারণ হতে পারে।

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.