empty
 
 
08.11.2023 07:04 AM
৮ নভেম্বরের মূল ইভেন্ট: নতুন ট্রেডারদের জন্য মৌলিক বিশ্লেষণ

সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের বিশ্লেষণ:

This image is no longer relevant

বুধবার খুব কমই কোনও সামষ্টিক অর্থনৈতিক ইভেন্ট রয়েছে এবং যেগুলো রয়েছে সেগুলোর কোনওটিই খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। ট্রেডাররা কিসের উপর দৃষ্টি দিতে পারেন? সম্ভবত জার্মানির মুদ্রাস্ফীতির তথ্য? এটি অক্টোবরের প্রতিবেদনের দ্বিতীয় পূর্বাভাস, যা প্রথমটি থেকে ভিন্ন হওয়ার সম্ভাবনা নেই... ইউরোপীয় ইউনিয়নে খুচরা বিক্রয়? এটি অবশ্যই একটি আকর্ষণীয় প্রতিবেদন, তবে বাজারের ট্রেডাররা যেভাবে এটার পূর্বাভাস অনুমান করবে এবং সারাদিন জুড়ে এটির উপর ভিত্তি করে ট্রেড করবে তা নয়। অন্য কোন উল্লেখযোগ্য প্রতিবেদনের প্রকাশ নির্ধারিত নেই... তাই, সম্ভবত, আমাদের আরেকটি স্বল্প-অস্থিরতার দিনের জন্য নিজেদের প্রস্তুত করা উচিত। উভয় কারেন্সি পেয়ারের মূল্য সাম্প্রতিক নিম্নগামী সংশোধনের বিপরীতে একটি ছোটখাটো সংশোধনের মধ্য দিয়ে যেতে পারে।

মৌলিক ইভেন্টের বিশ্লেষণ:

বুধবারের মৌলিক ইভেন্টের মধ্যে, আমরা ফেডারেল রিজার্ভ কর্মকর্তাদের বক্তৃতা তুলে ধরতে পারি। এর মধ্যে রয়েছে কুক, বার, জেফারসন এবং উইলিয়ামস। মঙ্গলবার, নীল কাশকারি বেশ কিছু আকর্ষণীয় বিবৃতি দিয়েছেন যা ডলারকে সমর্থন করতে পারে। বিশেষ করে, তিনি সুদের হার খুব কম বাড়িয়ে ভুল করার চেয়ে সামান্য বেশি বাড়ানোর জন্য বলেছেন। ফলস্বরূপ, ফেড-এর অবস্থান ধীরে ধীরে আরও হকিশের বা কঠোরের দিকে সরে যাচ্ছে। তবে, অবশ্যই, বাজারের ট্রেডাররা দিনের শেষার্ধে ফেডের চেয়ার জেরোম পাওয়েলের বক্তৃতার দিকে নজর রাখবে। পাওয়েল শ্রম বাজার, বেকারত্ব, ব্যবসায়িক কার্যকলাপের সাম্প্রতিক প্রতিবেদনগুলোর বিষয়ে মন্তব্য করতে পারেন এবং মুদ্রানীতি সংক্রান্ত ভবিষ্যতের পদক্ষেপ সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারেন৷

This image is no longer relevant

উপসংহার:

বুধবার, পাওয়েলের ভাষণই একমাত্র গুরুত্বপূর্ণ ঘটনা। আমরা এটি থেকে খুব বেশি তথ্য পাওয়ার আশা করি না, তবে আমরা জানি যে ফেডের প্রধান বেশ কিছু গুরুত্বপূর্ণ বিবৃতি দিতে পারে। এই বিবৃতিগুলি আমাদেরকে বুঝতে সাহায্য করতে পারে যে আসন্ন বৈঠকগুলোতে ফেডের কাছ থেকে কী আশা করা যায় এবং ফলস্বরূপ, এটি ডলারের বিনিময় হারকে প্রভাবিত করতে পারে৷

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

1) সংকেত গঠন করতে কতক্ষণ সময় নেয় তার উপর ভিত্তি করে সংকেতের শক্তি নির্ধারণ করা হয় (রিবাউন্ড বা লেভেলের ব্রেকআউট)। যত দ্রুত এটি গঠিত হয়, সংকেত তত শক্তিশালী হয়।

2) যদি কৃত্রিম সংকেতের উপর ভিত্তি করে নির্দিষ্ট লেভেলের কাছাকাছি দুটি বা ততোধিক পজিশন খোলা হয় (যা টেক প্রফিট শুরু করেনি বা নিকটতম লক্ষ্যমাত্রায় পৌছায়নি), তাহলে এই লেভেলে প্রাপ্ত পরবর্তী সমস্ত সংকেত উপেক্ষা করা উচিত।

3) ফ্ল্যাট প্রবণতার সময়, যেকোন পেয়ারের একাধিক কৃত্রিম সংকেত তৈরি হতে পারে বা কোন সংকেতের গঠন নাও হতে পারে। যাই হোক না কেন, ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়া মাত্র ট্রেডিং বন্ধ করাই ভালো।

4) ইউরোপীয় সেশনের শুরু থেকে মার্কিন ট্রেডিং সেশনের মাঝামাঝি সময়ে ট্রেডগুলো খোলা উচিত যখন সমস্ত পজিশন ম্যানুয়ালি বন্ধ করতে হবে।

5) আপনি 30-মিনিটের টাইম ফ্রেমে MACD সূচক থেকে সংকেত ব্যবহার করে ট্রেড করতে পারেন, তবে এটি শুধুমাত্র শক্তিশালী অস্থিরতার মধ্যে ব্যবহার করা উচিত এবং একটি স্পষ্ট প্রবণতা থাকতে হবে যা ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেল দ্বারা নিশ্চিত হওয়া উচিত।

6) যদি দুটি লেভেল একে অপরের খুব কাছাকাছি অবস্থিত হয় (5 থেকে 15 পিপ পর্যন্ত), সেগুলোকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল হিসাবে বিবেচনা করা উচিত।

চার্ট কীভাবে বুঝতে হয়:

সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো হল সেই লেভেল যা কারেন্সি পেয়ার কেনা বা বিক্রি করার সময় লক্ষ্যমাত্রা হিসাবে কাজ করে। আপনি এই লেভেলগুলোর কাছাকাছি লাভ করতে পারেন।

লাল লাইন হল চ্যানেল বা ট্রেন্ড লাইন যা বর্তমান প্রবণতা প্রদর্শন করে এবং দেখায় যে এখন কোন দিকে ট্রেড করা ভাল।

MACD নির্দেশক (14, 22, এবং 3) একটি হিস্টোগ্রাম এবং একটি সংকেত লাইন নিয়ে গঠিত। যখন এগুলো অতিক্রম করা হয়, সেটি বাজারে এন্ট্রির একটি সংকেত। ট্রেন্ড প্যাটার্ন (চ্যানেল এবং ট্রেন্ডলাইন) এর সাথে এই সূচকটি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।

গুরুত্বপূর্ণ ঘোষণা এবং অর্থনৈতিক প্রতিবেদন অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যেতে পারে এবং এগুলো একটি কারেন্সি পেয়ারের মুভমেন্টকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। অতএব, সেগুলোর প্রকাশের সময়, আমরা মূল্যের তীব্র ওঠানামা এড়াতে যতটা সম্ভব সাবধানে ট্রেড করার বা বাজার থেকে বেরিয়ে যাওয়ার পরামর্শ দিই।

ফরেক্সে নতুন ট্রেডারদের মনে রাখা উচিত যে প্রতিটি ট্রেড লাভজনক হতে হবে না। একটি সুস্পষ্ট কৌশল এবং অর্থ ব্যবস্থাপনার বিকাশ হল দীর্ঘ মেয়াদে ট্রেডিংয়ে সাফল্যের চাবিকাঠি।

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.