আরও দেখুন
দিনের দ্বিতীয়ার্ধে আমি যে লেভেলগুলো চিহ্নিত করেছিলাম, সেগুলো এই পেয়ারের মূল্য টেস্ট করেনি, তাই আমি কোনো ট্রেড করিনি। মার্কিন ডলারের দর সক্রিয়ভাবে ইয়েনের বিপরীতে বৃদ্ধি পাচ্ছে। ব্যাংক অব জাপান কারেন্সি মার্কেটে হস্তক্ষেপ করতে পারে এমন আতঙ্ক কমে যাওয়ার পর ট্রেডাররা আবার ডলার ক্রয় ও ইয়েন বিক্রয়ে সক্রিয় হয়ে ওঠে। গতকাল প্রকাশিত ADP শ্রমবাজার সম্পর্কিত প্রতিবেদনে মিশ্র সংকেত দেখা গেলেও মার্কিন ডলার ইয়েনের বিপরীতে শক্তিশালী হয়েছে।
তদুপরি, সম্প্রতি জাপানি কর্মকর্তাদের বক্তৃতায় কারেন্সি মার্কেটে হস্তক্ষেপের ব্যাপারে খুব একটা কার্যকর কিছু শোনা যাচ্ছে না। ব্যাংক অব জাপানের প্রতিনিধিরা বারবার অতিরিক্ত অস্থিরতা দেখা দিলে পদক্ষেপ নেবার প্রস্তুতি বজায় রাখার কথা উল্লেখ করলেও, তাদের বিবৃতিগুলো আগের তুলনায় মার্কেটের ট্রেডারদের উপর ততটা শক্তিশালী প্রভাব ফেলছে না। ফলে যুক্তরাষ্ট্র ও জাপানের সুদের হার ব্যবধান ইয়েনের ওপর চাপ সৃষ্টি করে চলেছে।
বিনিয়োগকারীরা মার্কিন ডলারভিত্তিক অ্যাসেটে উচ্চ রিটার্নের সন্ধান করছে, যেটি ইয়েনের বিপরীতে মার্কিন ডলারের আরও দর বৃদ্ধিতে সহায়ক হচ্ছে। স্বল্পমেয়াদে USD/JPY পেয়ারের মূল্যের মুভমেন্ট যুক্তরাষ্ট্র ও জাপানের সামষ্টিক প্রতিবেদনের ফলাফল এবং কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বক্তব্যের উপর নির্ভর করবে; তবে যতক্ষণ মৌলিক কারণগুলো ডলারের পক্ষে কাজ করবে, এটির মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকার প্রত্যাশা করা হচ্ছে।
দৈনিক কৌশলের ক্ষেত্রে আমি মূলত পরিকল্পনা নং 1 ও 2 বাস্তবায়নের ওপর বেশি নির্ভর করব।
পরিকল্পনা #1: আজ এই পেয়ারের মূল্য 157.46-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 157.07-এর (চার্টে সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি USD/JPY পেয়ার কেনার পরিকল্পনা করছি। এই পেয়ারের মূল্য প্রায় 157.46-এর লেভেলে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করব এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করব (এই লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি)। USD/JPY পেয়ারের কারেকশন এবং উল্লেখযোগ্য দরপতনের সময় এই পেয়ার ক্রয় করা উচিত হবে। গুরুত্বপূর্ণ! এই পেয়ার কেনার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং শূন্যের উপরে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 156.81-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ার কেনার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী দিকে নিয়ে যাবে। আমরা 157.07 এবং 157.46-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
পরিকল্পনা #1: আজ এই পেয়ারের মূল্য শুধুমাত্র 156.81-এর (চার্টে হালকা লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর USD/JPY পেয়ার বিক্রি করার পরিকল্পনা করছি, যা এই পেয়ারের দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 156.43-এর লেভেল (গাঢ় লাল লাইন), যেখানে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করতে যাচ্ছি, সেই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস রিবাউন্ডের আশা করছি। যতটা সম্ভব উচ্চ লেভেলে থাকা অবস্থায় এই পেয়ার বিক্রি করা উচিত হবে। গুরুত্বপূর্ণ! এই পেয়ার বিক্রি করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং সবেমাত্র শূন্যের নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময় মূল্য পরপর দুইবার 157.07-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ার বিক্রি করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 156.81 এবং 156.43-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।