আরও দেখুন
02.04.2026 12:09 PMস্বর্ণ (XAU/USD) উল্লেখযোগ্য দরপতনের কিছুটা পুনরুদ্ধার করে ইউরোপীয় সেশনে $4,630 লেভেলের কাছাকাছি ফিরে এসেছে। তবে মার্কিন ডলারের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় মূল্যবান ধাতুটির মূল্যের তীব্র উর্ধ্বমুখী মুভমেন্ট দেখা যাচ্ছে না।
জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেন যে, ইরানের সঙ্গে কোনো চুক্তি না হলে আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে তাদের উপর অত্যন্ত শক্তিশালী হামলা চালানো হতে পারে এবং পুনরায় "দেশটিকে প্রস্তুর যুগে ফেরত পাঠানোর" সম্ভাবনার কথা উল্লেখ করেন। এসব মন্তব্য মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন হবার সম্ভাবনা কমিয়ে দিয়েছে এবং নিরাপদ রিজার্ভ কারেন্সি হিসেবে মার্কিন ডলারের অবস্থানকে শক্তিশালী করেছে, যার ফলে স্বর্ণের আক্রমণাত্মক দরপতন শুরু হয়। ট্রাম্প আরও জোর দিয়ে বলেছেন যে ইরানের জ্বালানি অবকাঠামোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি দ্য ওয়াল স্ট্রিট জার্নাল মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে যে সংযুক্ত আরব আমিরাত (UAE) হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করতে সামরিক পদক্ষেপ গ্রহণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের উপর চাপ সৃষ্টি করছে এবং এই অভিযানের অনুমোদন পেতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে লবিং করছে। এ পরিস্থিতিতে তীব্র সামরিক উত্তেজনার আশঙ্কা বেড়েছে এবং তেলের দর তীব্রভাবে বেড়ে গিয়েছে, যা আবারও মুদ্রাস্ফীতি বৃদ্ধির আশঙ্কা বাড়াচ্ছে এবং ফেডের সুদের হার বৃদ্ধির সম্ভাবনা বাড়াতে ভূমিকা রেখেছে।
এর ফলে মার্কিন ট্রেজারি বন্ডের ইয়েল্ড বা লভ্যাংশ বাড়ছে, যা মার্কিন ডলারের দর বৃদ্ধির জন্য সহায়ক ও স্বর্ণের পুনরুদ্ধারের প্রচেষ্টায় চাপ সৃষ্টি করছে। মূল্যবান ধাতু স্বর্ণের মূল্য ভূ-রাজনৈতিক সংবাদের প্রতি অত্যন্ত সংবেদনশীল এবং ইরানের সঙ্গে চলমান সংঘাতের উপর নির্ভর করে বিনিয়োগকারীদের প্রতিক্রিয়ার ফলে অস্থিরতার মাত্রা বেশি থাকার সম্ভাবনাই বেশি। এই পরিস্থিতিতে, শুক্রবারের মার্কিন ননফার্ম পেরোল প্রতিবেদনের (NFP) প্রভাবে মার্কেটে সৃষ্ট প্রতিক্রিয়া সীমিত থাকার সম্ভাবনাই বেশি। সেইসাথে XAU/USD-এর পেয়ারের বিক্রেতাদের অবস্থাই বেশি অনুকূল বলে মনে হচ্ছে, যা সাম্প্রতিকভাবে মনস্তাত্ত্বিক $4,100 লেভেলের থেকে বা গত সপ্তাহের 200-day SMA-র নিকটবর্তী চার মাসের সর্বনিম্ন লেভেল থেকে শক্তিশালী রিবাউন্ডের ধারাবাহিকতা বিবেচনা করার আগে সতর্কতা অবলম্বন করারই ইঙ্গিত দেয়।
টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে, বৃহস্পতিবার স্বর্ণের মূল্য 20-day SMA অতিক্রম করতে না পারায় পরিস্থিতি বিক্রেতাদের জন্য অনুকূল হয়ে উঠেছে। অসিলেটরগুলো নেগেটিভ জোনে অবস্থান করছে। অস্থায়ীভাবে 100-day SMA-এর নিচে দরপতনও পূর্বের ঊর্ধ্বমুখী প্রবণতাকে দুর্বল করে দিয়েছে। যদি স্বর্ণের মূল্য এই লেভেলের নিচে নেমে যায়, তাহলে আরও দরপতন ঘটার সম্ভাবনা রয়েছে।
You have already liked this post today
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।


